কলকাতায় ঠিকা অন্তর্ভুক্তিকরণ অভিযান ২ জুন থেকে শুরু হচ্ছেঃ মেয়র

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে ঠিকা অন্তর্ভুক্তিকরণ অভিযান শুরু হচ্ছে। আগামী ২ জুন থেকে এই কর্মসূচি শুরু হবে বলে জানালেন মেয়র ফিরহাদ হাকিম। শুক্রবার পুরসভার মাসিক অধিবেশনে এই সিদ্ধান্ত হয়েছে বলে মেয়র ফিরহাদ হাকিম জানিয়েছেন। তিনি বলেন, ২ জুন থেকে ৬ মাস পর্যন্ত বেলা ১১টা থেকে দুপুর ৩টে প্রতিদিন এই কর্মসূচি চালু থাকবে। সমস্ত ব্যরো অফিসের অন্তর্গত কলকাতার ১৪৪টি ওয়ার্ডে এই কর্মসূচির আয়োজন করা হবে। মেয়র আরও বলেন, অনেক ঠিকা প্রজা ঘুরে বেড়াচ্ছেন, তারা ঠিকা জমি থাকা সত্ত্বেও ঠিকার অন্তর্ভুক্ত হতে পারছে না। যারা ঠিকার জন্য আবেদন করবেন, তারা পরিচয়পত্র দেখালে তাদের একটি টোকেন দেওয়া হবে। এর মাধ্যমে দালালরাজ আটকানো যাবে। সমস্ত বরো, ওয়ার্ড ও বস্তি এলাকায় ঠিকা অন্তর্ভুক্তিকরণ নিয়ে প্রচার চালানো হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *