সরকারকে সোমবার পর্যন্ত সময় বেঁধে দিয়েছিলেন বিকাশ ভবনের সামনে অবস্থান-বিক্ষোভে বসা চাকরিহারা ‘যোগ্য’ শিক্ষক-শিক্ষিকারা ৷ রবিবার সকালে কালীঘাটে মুখ্যমন্ত্রীর অফিসে সাত দফা দাবি সম্বলিত একটি চিঠি জমা করেছেন চাকরিহারাদের পাঁচ প্রতিনিধি। সেই প্রসঙ্গে একটি অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু বললেন, “চিঠি পেয়েছি। কিন্তু কেন তারা বসতে চান তার উল্লেখ নেই। আমাদের দফতর থেকে কেউ যোগাযোগ করবেন ওঁদের সঙ্গে। সঠিক ফরম্যাটে চিঠি চাইব।
ব্রাত্য বলেন, “আমরা সহানুভূতিশীল ৷ যদি আলোচনায় বসতে চান, তাহলে কী নিয়ে আলোচনা করতে চান, তা নিয়ে নির্দিষ্ট আকারে আমাকে চিঠি দিন ৷ আমাদের দফতরের প্রতিনিধিরা নিশ্চয়ই আগামিকাল ওনাদের সঙ্গে যোগাযোগ করবেন ৷”
ব্রাত্য বলেন, “রিভিউ পিটিশনে যে ফলাফল হবেই, তার কোনও মানে নেই ৷ পরীক্ষাকেও তাঁরা বাতিল করতে চাইছেন ৷ আমি মনে করি আইনি পথে শেষ বিন্দু পর্যন্ত আমরা লড়াই করব ৷ অনেকদিন ধরেই নেতিবাচক ভাবনা ওদের মাথায় ঢোকানো হচ্ছে । আমি বলব সেটাতে নজর না-দিয়ে, এখন মুখ্যমন্ত্রীর প্রতি আস্থা রাখা উচিত ৷”
যোগ্য শিক্ষক শিক্ষিকারা সোমবার পর্যন্ত সময়সীমা বেধে দিল সরকারকে
