কেন্দ্র চুপ কেন, বাঙালী হেনস্থায়, প্রশ্ন তুললেন মুখ্যমন্ত্রী

বাঙালীদের উপর অত্যাচারের জোরালো প্মরতিবাদ করে কেন্বাদ্ররকে দুষলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার বীরভূমের ইলামবাজারে প্রশাসনিক সভায় একগুচ্ছ প্রকল্পের উদ্বোধনী মঞ্চ থেকে ফের একবার বাঙালি অস্মিতায় শান দিতে দেখা গেল মমতা বন্দোপাধ্যায়কে। কেন্দ্রকে নিশানা করে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, “হিংসার কোনও ওষুধ নেই! ওরা বলে বাংলায় চুরি হয়েছে, অথচ বড় বড় চোর তো উত্তরপ্রদেশ আর রাজস্থানে বসে আছে। সেখানে কটা টিম গেছে? মধ্যপ্রদেশ, ওড়িশা, রাজস্থানে যখন মহিলাদের পুড়িয়ে মারা হয়, তখন কটা কমিশন যায়? বাংলায় টিকটিকি কামড়ালেও কেন্দ্রীয় দল এসে পড়ে।”
বিরোধীদের নিশানা করে মমতা বলেন, “আগে অত্যাচার সহ্য করতে হতো সিপিএমের, এখন অত্যাচার সহ্য করতে হয় বিজেপির।” স্পষ্ট বললেন, অসম, গুজরাট, মহারাষ্ট্র, রাজস্থান, উত্তর প্রদেশ এবং দিল্লিতে বাঙালিদের উপর খুব অত্যাচার হচ্ছে। অসমের লক্ষ লক্ষ মানুষকে ক্যাম্পে দিয়েছে। বাংলায় কাজের অভাব নেই, পরিযায়ী শ্রমিকদের চলে আসতে বলুন।
সরাসরি প্রশ্ন ছুঁড়ে দিয়ে বলেন, “বাংলার প্রাপ্য টাকা বন্ধ করে দিচ্ছে, অথচ উত্তরপ্রদেশ, রাজস্থান, মধ্যপ্রদেশে বড় বড় দুর্নীতির বিরুদ্ধে কতটা ব্যবস্থা নিচ্ছে কেন্দ্র?”
কর্মসংস্থানের প্রসঙ্গে বলেন, “দেউচা পাচামিতে এক লক্ষ কর্মসংস্থান হবে চলে আসুন। ডেউচা পাচামিতে ৩০ হাজার কোটি টাকার কাজ হচ্ছ গ্লোবাল টেন্ডার ডাকা হয়েছে।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *