মমতার বাড়িতে ভাইফোঁটা বন্ধ

কালী পুজোয় যেমন ভিড় ছিল না, একইভাবে ভাইফোঁটার দিনে ভাইয়ের অভাব দেখা দিতে পারে। এই আশঙ্কাতেই কি এবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ভাইফোঁটা পালন থেকে বিরত থাকলেন?
রাজ্যে পালাবদলের পর এই প্রথম মমতা বন্দোপাধ্যায়ের কালীঘাটের বাসভবনে ভাইফোঁটার অনুষ্ঠান পালন করলেন না তিনি। এদিন সকাল থেকে একেবারেই অন্য ছবি ছিল। হরিশ চ্যাটার্জী লেনে নেই কোনও লালবাতি গাড়ি। নেই কোনও তারকা। এক সময়ে যারা ভাইফোঁটা নিতে আসতেন মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে, তাঁদের কাউকেই দেখা যায়নি। তবে এদিন সেই চেনা মুখের ভিড় ছিল মেট্রোপলিটনের তৃণমূল ভবনে। ফিরহাদ থেকে অরূপ, কে ছিলেন না সেখানে। ফোঁটা নেওয়ার এই তালিকায় উপস্থিত ছিলেন ফিরহাদ হাকিম, মদন মিত্র, অরূপ বিশ্বাস, জাভেদ খান, অরূপ রায়, স্নেহাশিস চক্রবর্তী, সন্দীপন সাহা, শান্তনু সেন, ঋতব্রত বন্দ্যোপাধ্যায় এবং ঋজু দত্ত। এমনকী সেই ভিড়ে দেখা গেল খোদ মমতা বন্দ্যোপাধ্যায়ের নিজের ভাই বাবুনকে। যাঁর নামের সমার্থক শব্দই ‘দিদি’। এখানেই স্পষ্ট ভাইফোঁটা এখন আর শুধু ভাইফোঁটা নেই ভাইফোঁটার রাজনীতিই মুখ্য হয়ে উঠেছে।
প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে পয়েন্ট বাড়ানোর জন্যই কি তাহলে তার দলের ও দলের বাইরের মানুষেরা ভাই হয়ে ভাই ফোঁটা নিতে আসতেন? ছিল না কোন আন্তরিকতা। ক্ষমতাচ্যুত হওয়ার সঙ্গে সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে জাঁকজমকের ভাইফোঁটা বন্ধই হয়ে গেল। এমন তার নিজের সহোদর বাবুন বন্দোপাধ্যায়ও ভাইফোঁটা নিতে চলে গেলেন ঋতব্রত শিবিরে।

ভাইফোঁটা প্রসঙ্গে বিরোধী দলনেতা অর্থাৎ ঋতব্রত বন্দ্যোপাধ্যায় জানান, আগে যারা ভাইফোঁটা নিতে যেতেন, তাঁদের কাছেই শুনেছি ‘পিক এন্ড চুজ’ হিসাবে ফোঁটা দেওয়া হতো। কিন্তু এখানে তা ছিল না। সবাই এসেছে। ফোঁটা নিয়েছে। তবে বাবুন বন্দ্যোপাধ্যায়কে কড়া সমালোচনা করেছেন মমতাপন্থী নেতা কল্যাণ বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, ”বাবুন কার্তিকদের মায়ের মতো মানুষ করেছে দিদি(মমতা)। সত্যিকার অর্থেই তা করেছেন। আজ তাঁরা যদি অন্য কথা বলে আলাদা কথা।” বাবুন বন্দ্যোপাধ্যায়ের কালী পুজোতে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী গিয়েছিলেন। তারপরেই বাবুন বন্দোপাধ্যায় ভাইফোঁটা নিলেন ঋতব্রত শিবিরে। তবে কি বাবুন বন্দ্যোপাধ্যায়ের বিজেপিতে যোগ দেওয়া শুধু সময়ের অপেক্ষা?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *