রাজ্যে পরিবেশ বান্ধব শিল্প গড়ে তোলা হবে। জঙ্গলমহলে সবুজঘণ পরিবেশকে সাক্ষী রেখে এমনই প্রতিশ্রুতি দিলেন মুখ্যমন্ত্রী। শিল্প বা উন্নয়ণের তাগিদে বহু ক্ষেত্রে পরিবেশ ধ্বংস হয়ে যায়। সবুজের সঙ্গে ওতপ্রতোভাবে যুক্ত বাঁকুড়ার আদিবাসীদের আশ্বস্ত করে সঠিক পদ্ধতিতে শিল্প গড়ে তোলার বার্তা দিলেন তিনি।
এরাজ্যে বিভেদ নয়, ঐক্যের বন্ধন গড়ে তোলা হবে। বাঙালি -অবাঙালি, কুড়মি- আদিবাসী, মতুয়া, রাজংশীদের মধ্যে তিনি কোন বিভেদ চান না বলে জানালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। আদিবাসী মহিলারা তাঁকে ফোঁটা দেন, পিঠে খাওয়ান।
মুখ্যমন্ত্রী জানালেন, সামাজিক সংগঠনগুলিকে ঐক্যবদ্ধ করতে গুরুত্ব দেবেন। বিগত সরকার মতুয়াদের ঘরে ঢুকে ঠাকুর বাড়িতে বিভেদ সৃষ্টি করেছিল। এভাবে রাজ্যে বিভেদ তৈরি করে ক্ষমতায় থাকতে চেয়েছিল। কিন্তু এই সরকার এসব বিভেদ মেনে নেবে না। আগামী ২১ থেকে ২৬ নভেম্বর পুরুলিয়ায় যাবেন সেখানকার সামাজিক সংগঠনগুলির সঙ্গে আলোচনায় বসবেন বলে জানিয়েছেন তিনি।
এদিন বাঁকুড়ার রাইপুরে বিরসা মুন্ডা মেমোরিয়াল কলেজ মাঠে হ্যালিকপ্টার থেকে নেমে প্রথমে বিরসা মুন্ডার মূর্তিতে শ্রদ্ধা জানান। সভা থেকে তিনি বলেন, ‘জঙ্গলমহলের কুটুম হিসেবে এসেছেন, মুখ্যমন্ত্রী হিসেবে নয়। বাঁধনা পরব ,পিঠে খাওয়া নতুন কিছু নয়। তিনি এর আগেও ঝাড়গ্রাম এলাকায় বাঁধনা পরবে এসেছেন। এই উৎসব পুরনো ঐতিহ্যের সাক্ষী বহন করে।’
মুখ্যমন্ত্রী বলেন, ‘প্রকৃতি আমাদের সবার মা। নদী, পাহাড়, জল-জঙ্গল, গাছপালায় কাউকে হাত দিতে দেবেন না। পরিবেশের কোন ক্ষতি তিনি হতে দেবেন না। তবে উন্নয়নের কোন ঘাটতি থাকবে না। পরিবেশবান্ধব শিল্প গড়ে তোলা হবে।’ এর জন্য ন্যায্য মূল্যে জমি কিনে ‘ল্যান্ড ব্যঙ্কের মাধ্যমে সরকার শিল্পপতিদের দেবে।
এদিন মুখ্যমন্ত্রী বলেন, ‘রাজ্যে কোন অবৈধ বালি খাদান চলতে দেবো না। অবৈধ বালি খাদানগুলিকে সরকারি নিয়ম মেনে বৈধ করা হবে। এতে বালি দাম বাড়বে না নিয়ন্ত্রণে থাকবে। বিগত সরকার এসব করে নিজেদের পকেট ভারী করেছে। তোষনের রীতি আর চলতে দেবো না। আগামী একবছরে একলক্ষ সরকারি চাকরি হবে শিক্ষক ও কনস্টেবল পদে। এতে কোন তোষণ হবে না। তপশিলি জাতি, উপজাতি সহ সব ক্ষেত্রেই স্বচ্ছ নিয়োগ হবে।’
মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে নিজেদের ঐতিহ্য ও সংস্কৃতির মধ্য দিয়ে বরণ করে নিতে অভিনব নজরকাড়া উদ্যোগ নিয়েছিল জঙ্গলমহল। হলুদকানালির বিরসা মুন্ডা মেমোরিয়াল কলেজ মাঠের তৈরি করা হয় দুটি পৃথক মঞ্চ। একটি সভামঞ্চ ও অন্যটি সাংস্কৃতিক মঞ্চ যেখানে জঙ্গলমহলের ঐতিহ্যবাহী করম, বাঁদনা ও গোরুখুঁটা ইত্যাদির অনুষ্ঠান পরিবেশিত হয়।
মুখ্যমন্ত্রী জানান, ১২৫ দিনের কাজ শুরু হয়েছে। এই প্রকল্পে কমিউনিটি হল, আইসিডিএস সেন্টার, শিশুশিক্ষা কেন্দ্র, গাছ লাগানো, পুকুরের পাড় বাঁধানো, ছোট রাস্তা তৈরি, অমৃত সরোবর বা বড় জলাশয় তৈরি করা এলাকার উন্নয়নে সকলকে এগিয়ে আসার আহ্বান জানান তিনি। একাজের জন্য একজন জবকার্ড হোল্ডার ৩৪ হাজার ৫০০ টাকা পাবেন। ভিন রাজ্যে কাজের খোঁজে যেতে হবে না। তিনি আরও জানান, আবাস যোজনায় বাঁকুড়ায় আরও ২লক্ষ ৯৫ হাজার ৮২ টি ঘর দেওয়া হবে। শুক্রবার নবান্ন থেকে আবাসের দ্বিতীয় কিস্তির ২লক্ষ ২০০ কোটি টাকা ছাড়া হবে ৭লক্ষ উপভোক্তাকে। অন্নপূর্ণা প্রকল্প নিয়েও জানান, প্রকৃত আবেদনকারী সকলেই টাকা পাবেন।জঙ্গলমহলের হলুদ কানালি হাসপাতালে ১০০ শয্যায় সম্প্রসারিত করার ঘোষণাও এদিন করেছেন মুখ্যমন্ত্রী।
