নির্বাচন কমিশনের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন

কমিশন নিরপেক্ষ নয়, অভিযোগ তুললেন বিজেপির বিরুদ্ধে

ভুয়ো ভোটার বাদ দিতে ইতিমধ্যে বিহারে নির্বাচন কমিশন বিএলও দের প্রশিক্ষণ ও SIR প্রক্রিয়া শুরু হয়েছে। যা নিয়ে রাজনৈতিক তরজা শুরু হয়েছে শাসক বিরোধী শিবিরে। এর পাশাপাশি ভিন রাজ্যে বাঙালি পরিযায়ী শ্রমিকদের হেনস্থার প্রতিবাদে বিরোধীরা সরব হয়েছে। সেই বিষয়ে রাজ্যের মুখ্যমন্ত্রীও নির্বাচন কমিশনের মুখ্য কমিশনারকে আক্রমণ করেছেন। এবার এই ইস্যুতে বিজেপিকে আক্রমণ শানিয়ে কলকাতা প্রেস ক্লাবে সংবিধান বাঁচাও দেশ বাঁচাও মঞ্চ এক সাংবাদিক বৈঠকে জানায় ছদ্মবেশে এই পদ্ধতি আসলে পিছনের দরজা দিয়ে এনআরসি প্রক্রিয়া। এদিন সাংবাদিক বৈঠকে উপস্থিত ছিলেন হর্ষ মান্নার, নাদিম খান্না, ছোটন দাস, প্রসূন ভৌমিক, নশিমুর রহমান, সাদান মাসুন, মুরাদ হোসেন।
এদিন নাদিম খান গুরগাঁও-এ অত্যাচারিত এক বাঙালি পরিযায়ী শ্রমিক এর ফোন রেকর্ড শোনান। পুলিশের তরফে হেনস্থার অভিযোগ তোলেন। (যিনি উত্তর দিনাজপুর জেলার বাবলু সরকার পরিযায়ী শ্রমিক)। একইসঙ্গে বিজেপি শাসিত রাজ্যে তাদের পাশে থাকতে ব্যর্থ হচ্ছে বলে জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *