শিখ, বৌদ্ধ, জৈনরাও সংখ্যালঘু : মুখ্যমন্ত্রী

শিখ সম্প্রদায়ের মানুষও সংখ্যালঘুদের অন্তর্গত। একথা মনে করিয়ে দিলেন মুখ্যমন্ত্রী। শুধু মুসলমানদেরকেই সংখ্যালঘু হিসেবে দেখাত প্রাক্তন সরকার, বলে কটাক্ষ করতেও ছাড়েননি তিনি।

গুরুনানক জয়ন্তীর আগে রবিবার বড়বাজারের গুরুদ্বারে গিয়ে প্রার্থনায় অংশ নিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। মাথায় গেরুয়া কাপড় বেঁধে, গুরুদ্বারের প্রচলিত সমস্ত ধর্মীয় আচার ও রীতি মেনেই শিখ ধর্মাবলম্বীদের সঙ্গে প্রার্থনায় শামিল হন তিনি। গুরুদ্বার থেকে শিখদের নগর কীর্তনেও যোগ দেন মুখ্যমন্ত্রী এবং সেখানে শিখ সম্প্রদায়ের প্রতিনিধিদের সঙ্গে কথা বলেনতার আগে গুরুদ্বারে গিয়ে শিখেদের রীতি-নীতি পালন করেন। পরে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে একাধিক বিষয়ে মন্তব্য করেন মুখ্যমন্ত্রী।
এদিন শুভেন্দু অধিকারী বলেন, “সংখ্যালঘু মানে শুধু একটা কমিউনিটি নয়, শিখরাও মাইনরিটি। আগের সরকার সংখ্যালঘু বলতে শুধু মুসলমানদের কথাই জানত। শিখরাও সংখ্যালঘু। বৌদ্ধ ধর্মাবলম্বী থেকে শুরু করে জৈন সম্প্রদায়ের মানুষরাও সংখ্যালঘু।‘ পরোক্ষে মুসলমানদেরকে কিভাবে পূর্বতন সরকার ভোট ব্যঙ্ক হিসেবে ব্যবহার করেছে, সেদিকেই ইঙ্গিত করেন।
শিখ সম্প্রদায়ের দেশপ্রেমের ভূয়সী প্রশংসাও শোনা যায় তাঁর গলায়। তিনি বলেন, “সবচেয়ে বড় দেশভক্ত । আমাদের সনাতনকে রক্ষা করেছেন গুরুদেব।” গুরুদ্বারে আমন্ত্রণ জানানোর জন্য উদ্যোক্তাদের ধন্যবাদ জানিয়ে মুখ্যমন্ত্রী আরও বলেন, “যা প্রথা আছে করলাম। আর আমাকে ওঁরা স্বাগত করেছেন, বলতে দিয়েছেন। আমি প্রকাশ পরবে দু’মিনিটের শুভেচ্ছা বার্তা দিয়েছি।”

বিগত সরকারের বিরুদ্ধেও আক্রমণ শানান মুখ্যমন্ত্রী। তাঁর অভিযোগ, “আগের সরকার সংখ্যালঘু বলতে শুধু মুসলিমদেরই বুঝত। অথচ সংখ্যালঘুদের মধ্যে শিখ এবং জৈন সম্প্রদায়ের মানুষও রয়েছেন।” গুরুদ্বারে তাঁকে যেভাবে উষ্ণ অভ্যর্থনা জানানো হয়েছে, তার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করে তিনি জানান, গুরুদেবের প্রতি শ্রদ্ধা জানিয়েই তিনি প্রার্থনায় অংশ নিয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *