বৃহস্পতিবার বিধানসভার বাইরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিএলওদের বদল নিয়ে তীব্র সমালোচনা করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেন, “BLO-দের পরিবর্তন করার জন্য বলেছেন। কিন্তু তা পারবেন না। যা করছেন কমিশন রাজ্যে ভোটার তালিকা তৈরি করতে পারবে না। আর তালিকা তৈরি করতে না পারলে ভোট হবে না। মমতার প্রশাসন নির্বাচন কমিশনরে বুড়ো আঙুল দেখাচ্ছে।”
একই সঙ্গে তিনি বলেন, ‘অনুব্রত মণ্ডলকে প্রোমোশন দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় মহিলাদের কী চোখে দেখেন তা প্রমাণ করে দিয়েছেন। বীরভুমে আবার ‘কেষ্ট-রাজ’ শুরু হয়েছে।’ তিনি আরও বলেন, ‘বোলপুরের আইসি ক’দিন পরই যাবে। সবে আজকে কজন ওসি গেছে।’
এদিকে মঙ্গলবার মুখ্যমন্ত্রী নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে পুজো কমিটিগুলির সঙ্গে বৈঠক করেন। সেই বৈঠকে পুজো কমিটিগুলিকে এবার ১ লক্ষ ১০ হাজার টাকা দেওয়ার কথা ঘোষণা করেছেন। সেই ঘোষণার পরেই তীব্র কটাক্ষ করেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এই ইস্যুতে পালটা বিরোধী দলনেতার প্রশ্ন, ‘উনি কে? উনি একবছর দুর্গাপুজোর বিসর্জন বন্ধ করে দিয়েছিলেন মহরম ছিল বলে। পঞ্জিকা, শাস্ত্র মতে বিসর্জন হবে। ক্লাব বসে ঠিক করবে’। কটাক্ষ শানিয়ে শুভেন্দুর খোঁচা, ‘যতই ঘুষ দিন, যাঁরা প্রকৃত সনাতনী হিন্দু, ভারতপ্রেমী তাঁরা কখনোই সমর্থন করবেন না।’ কোনও ‘সুস্থ মাথার লোক’ ছাব্বিশে মমতাকে ভোট দেবেন না বলেও মন্তব্য করেন তিনি।
নির্বাচন কমিশনকে সংশোধিত ভোটার তালিকা করতে না দিলে, ভোট হবে না : শুভেন্দু
