প্রবাসী ভারতীয়দের সম্মেলন অনুষ্ঠিত হতে চলেছে কলকাতায়। জানুয়ারি মাসে শীতের শহরে এই সম্মেলন কি হবে নিউ টাউনে। প্রধানত কেন্দ্র সরকারের নির্দেশেই এই সম্মেলনের আয়োজন করা হচ্ছে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিগত তৃণমূল কংগ্রেস সরকারের ওই একই সময়ে দেশ-বিদেশ থেকে আশা শিল্পপতিদের নিয়ে শিল্প সম্মেলন করতেন তোর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবারে প্রবাসী ভারতীয়দের সম্মেলন করে বাস্তবে কি তাদের আবেগকে কাজে লাগিয়ে বাংলায় নতুন বিনিয়োগের আবহাওয়া তৈরি করতে চাইছে সরকার ?
কলকাতায় অনুষ্ঠিত হতে চলেছে ১৯তম প্রবাসী ভারতীয় সম্মেলন। আগামী জানুয়ারি মাসে নিউটাউনে আয়োজিত এই মেগা ইভেন্টে পশ্চিমবঙ্গ সহ দেশের বিভিন্ন রাজ্যের পাশাপাশি পৃথিবীর নানা প্রান্তে ছড়িয়ে থাকা প্রবাসী ভারতীয়রা কলকাতায় সমবেত হবেন। এই অনুষ্ঠানকে সাফল্যের দিক থেকে ‘সেরার সেরা’ করার বার্তা দিলেন মুখ্যমন্ত্রী।
দিল্লি থেকে তিনি প্রবাসী ভারতীয়দের উদ্দেশে বার্তা দিয়ে বলেনপ্রবাসী ভারতীয় সংবিধান জানুয়ারি মাসে , ‘‘বাংলায় আসুন। দক্ষিণেশ্বর থেকে কালীঘাট ঘুরে দেখুন। কলকাতা স্বামী বিবেকানন্দের পবিত্র জন্মভূমি।’’
নতুন পোর্টাল উদোধনের পর দিল্লির সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী স্পষ্ট জানান যে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মূল মন্ত্র হল ‘কথা কম, কাজ বেশি’। বর্তমান রাজ্য সরকারও কথা কম বলে কাজের মাধ্যমে এই সম্মেলনকে ঐতিহাসিক সাফল্য এনে দিতে চায়।
মুখ্যমন্ত্রী বলেন, ‘‘গত ৪৯ বছর ধরে বাংলায় কেন্দ্র ও রাজ্যের একই আদর্শের সরকার ছিল না। এর ফলে পূর্বতন শাসক দলগুলির মধ্যে কোনও ইচ্ছাশক্তি বা দৃষ্টিভঙ্গি দেখা যায়নি। কেন্দ্রের তরফে কোনও বড় অনুষ্ঠান করার প্রস্তাব দেওয়া হলেও তা প্রত্যাখ্যান করা হত।’’
তিনি আরও যোগ করেন, ‘‘গণতন্ত্রে কেন্দ্র ও রাজ্যে একই সরকার থাকতে হবে এমন কোনও বাধ্যবাধকতা নেই। কিন্তু আমাদের আগে সব পরিকাঠামো থাকা সত্ত্বেও কেবল সঠিক দূরদর্শিতার অভাব ছিল।’’
স্মরণ করিয়ে দেন যে, সাম্প্রতিক সময়ে আন্তর্জাতিক যোগ দিবসে বাংলায় সর্বাধিক সংখ্যক মানুষের অংশগ্রহণের নজির তৈরি হয়েছিল। ঠিক তেমনই নিউটাউনে অনুষ্ঠিত হতে চলা এই প্রবাসী ভারতীয় সম্মেলনকেও আয়োজনের সমস্ত দিক থেকে দেশের সেরা সম্মেলন হিসেবে গড়ে তোলা হবে বলে আশ্বস্ত করেছেন মুখ্যমন্ত্রী।
