মোদীর সভার জন্য হাতে হাত রেখে আসরে নেমেছে দীলিপ

গত সপ্তাহে রাজ্য বিজেপির নবনির্বাচিত সভাপতি শমীক ভট্টাচার্যের সঙ্গে দেখা করেছেন প্রাক্তন সভাপতি দিলীপ ঘোষ। শমীকবাবুর নেতৃত্বে দলের কাজ করতে চান বলে জানিয়েছেন তিনি। এরই মাঝে দলেরই একাংশ নেতাকে এবার খোঁচা দিলেন বিজেপি নেতা দিলীপ ঘোষ। তৃণমূল থেকে বিজেপিতে যাওয়া নেতাদের নিশানা করেছেন তিনি। নাম না করে বিজেপির নব্য গোষ্ঠীকে কাঠগড়ায় তুললেন দিলীপ ঘোষ। সরাসরি বললেন, দল কেন এগোচ্ছে না সেই প্রশ্ন উঠছে। দিলীপের বক্তব্য, একুশের জুলাই নিয়ে জল্পনা তো মানুষে করবেই। কিন্তু বিজেপিরও অনেক সদস্যের উৎসাহ ছিল। তবে একই সঙ্গে ফিল্মি কায়দায় বললেন, ম্যায় হুঁ না!
সাংবাদিকদের প্রশ্নের উত্তরে দিলীপবাবু বলেন, ‘আমি কারও সার্টিফিকেট কোনও দিন চাইনি। কাউকে ওড়াতেও চাই না। আমার আমলেই এরা সব এসেছেন আমার কাছে। তাদের নিয়ে পার্টি কাজ করে এগিয়েছে। এখন প্রশ্ন উঠছে, এগোচ্ছে না কেন? সেজন্য এই ধরণের প্রশ্ন উঠছে। সেই প্রশ্নের উত্তর দিতে হবে।’
দিলীপ ঘোষ স্পষ্ট জানালেন, “একুশের জুলাই নিয়ে জল্পনা তো মানুষ করবেই, কিন্তু বিজেপি কর্মীদের কোনও উৎসাহ নেই।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *